সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
বাংলাদেশের কোথায় হীরক ও স্বর্ণ প্রাপ্তির সম্ভাবনা আছে?
উত্তর:
দিনাজপুর জেলার বড়পুকুরিয়া কয়লা খনিতে।
প্রশ্ন:
বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত?
উত্তর:
দিনাজপুর।
প্রশ্ন:
বাংলাদেশের মাটিতে কোন উপাদানের আধিক্য দেখা যায়?
উত্তর:
অ্যালুমিনিয়াম।
প্রশ্ন:
বাংলাদেশের প্রথম লোহার খনি কবে আবিষ্কৃত হয়?
উত্তর:
২০১৯ সালে।
প্রশ্ন:
বাংলাদেশের প্রথম লোহার খনিটি কোথায় আবিষ্কৃত হয়?
উত্তর:
দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ইসবপুর গ্রামে।
প্রশ্ন:
ইসবপুর লোহার খনিতে কোন উন্নতমানের আকরিক পাওয়া গেছে এবং এটি কোন সংস্থা আবিষ্কার করেছে?
উত্তর:
উন্নতমানের লোহার আকরিক 'ম্যাগনেটাইট' পাওয়া গেছে (লোহা ছাড়াও এখানে কপার, নিকেল ও ক্রোমিয়াম রয়েছে)। খনিটি আবিষ্কার করেছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)।
প্রশ্ন:
বাংলাদেশের নদ-নদীর সংখ্যা কত?
উত্তর:
৭০০ এর অধিক (অপশনে ৭০০ না থাকলে উত্তর হবে ২৩০ টি)।
প্রশ্ন:
বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী কয়টি?
উত্তর:
৫৪টি।
