সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
কোনো গতিশীল বস্তুর ভর দ্বিগুণ হলে বেগ কত গুণ হবে?
উত্তর:
অর্ধেক (যদি ভরবেগ অপরিবর্তিত থাকে)।
প্রশ্ন:
বিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ সম্পর্কে অধ্যায়ন করা হয় তাকে কী বলে?
উত্তর:
এন্টোমলজি (Entomology)।
প্রশ্ন:
লেন্টিকুলার প্রস্বেদন উদ্ভিদের কোন অংশে হয়?
উত্তর:
কাণ্ড (লেন্টিসেল)।
প্রশ্ন:
ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
উত্তর:
লিউয়েন হুক।
প্রশ্ন:
বংশগতির ভৌত ভিত্তিকে কী বলা হয়?
উত্তর:
ক্রোমোসোম।
প্রশ্ন:
গর্ভকালীন সময়ে কোন টিকা নিতে হয়?
উত্তর:
টিটেনাস (TT)।
প্রশ্ন:
টেলিফোন আবিষ্কার করেন কে?
উত্তর:
আলেকজান্ডার গ্রাহাম বেল।
প্রশ্ন:
০.২ এর বর্গ কত?
উত্তর:
০.০৪।
