সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
একটি ফার্মের শেয়ারহোল্ডার সম্পদ বলতে কী বোঝায়?
উত্তর:
ফার্মের সাধারণ শেয়ারের মোট বাজার মূল্য।
প্রশ্ন:
ইউনিট ব্যাংকিং পদ্ধতি অনুসরণ করে কোন দেশ?
উত্তর:
যুক্তরাষ্ট্র।
প্রশ্ন:
ADB'র সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:
ফিলিপাইনের ম্যানিলা।
প্রশ্ন:
নিকাশ ঘরের প্রধান কাজ কী?
উত্তর:
আন্তঃব্যাংকিং লেনদেনের নিষ্পত্তি করা।
প্রশ্ন:
ট্রেজারি বিল ইস্যু করে কোন ব্যাংক?
উত্তর:
কেন্দ্রীয় ব্যাংক।
প্রশ্ন:
বীমার প্রধান কাজ কী?
উত্তর:
নিশ্চয়তা প্রদান।
প্রশ্ন:
সামাজিক বাজারজাতকরণ মতবাদ কোন ধারণা বহন করে?
উত্তর:
টেকসই বাজারজাতকরণ।
প্রশ্ন:
গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
উত্তর:
সময়গত উপযোগ।
প্রশ্ন:
উৎপাদন ব্যবস্থাপনাকে বর্তমানে কী বলা হয়?
উত্তর:
কার্য ব্যবস্থাপনা।
প্রশ্ন:
'Macro Economics' শব্দটি কার সাথে সম্পর্কিত?
উত্তর:
জাতীয় আয়ের সাথে।
