সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
১৯৭১ সালের কোন তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক 'অহযোগ আন্দোলন' শুরু হয়?
উত্তর:
১৯৭১ সালের ২ মার্চ।
প্রশ্ন:
বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭-ই মার্চের ভাষণ কোথায় পেশ করেন?
উত্তর:
ঢাকার রেইসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে)
প্রশ্ন:
বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭-ই মার্চের ভাষণের সময় কোন আন্দোলন চলছিল?
উত্তর:
অসহযোগ আন্দোলন।
প্রশ্ন:
কোনটিকে বাংলাদেশের স্বাধীনতার 'পরোক্ষ ঘোষণা' হিসেবে অবহিত করা হয়?
উত্তর:
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭-ই মার্চের ভাষণকে।
প্রশ্ন:
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭-ই মার্চের ভাষণে 'RTC' দ্বারা কী বোঝায়?
উত্তর:
Round Table Conference
প্রশ্ন:
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭-ই মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র কোনটি?
উত্তর:
চাষী নজরুল ইসলামের 'ওরা ১১ জন'।
প্রশ্ন:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র কোনটি?
উত্তর:
পলাশী থেকে ধানমণ্ডি।
প্রশ্ন:
'পলাশী থেকে ধানমন্ডি' চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তর:
আবদুল গাফফার চৌধুরী (নোট: 'পলাশী থেকে ধানমন্ডি' নামে তিনি উপন্যাসও লিখেন)
প্রশ্ন:
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করা হয় কখন?
উত্তর:
২৬ মার্চ, ১৯৭১। (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক)
