সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করে?
উত্তর:
পূর্ব-বাংলার প্রাদেশিক পরিষদের ৩০৯টি আসনের মধ্যে সংরক্ষিত আসনসহ মোট ২৩৬টি আসনে জয়লাভ করে যুক্তফ্রন্ট। তবে অমুসলিমদের জন্য সংরক্ষিত আসন ছাড়া ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে এবং অমুসলিদের জন্য সংরক্ষিত ৭২টি আসনের মধ্যে ১৩টি আসন লাভ করে যুক্তফ্রন্ট।
প্রশ্ন:
যুক্তফ্রন্টের নেতৃত্বে কারা ছিলেন?
উত্তর:
শেরে বাংলা এ.কে. ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মাওলানা আতাহার আলী এবং হাজী মোহাম্মদ দানেশ। তবে যুক্তফ্রন্টের সমন্বয় হিসেবে ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
প্রশ্ন:
যুক্তফ্রন্টের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন আসন থেকে নির্বাচন করে জয়লাভ করেন?
উত্তর:
গোপালগঞ্জ আসন থেকে।
প্রশ্ন:
যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন?
উত্তর:
কৃষি, বন, সমবায় ও পল্লী মন্ত্রী।
প্রশ্ন:
'বাঙালির মুক্তির সনদ' নামে কোনটিকে অভিহিত করা হয়?
উত্তর:
ছয় দফাকে।
প্রশ্ন:
ইংল্যান্ডের 'ম্যাগনাকার্টার' সাথে কোনটিকে তুলনা করা হয়?
উত্তর:
ছয় দফাকে।
প্রশ্ন:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'ছয় দফা' কর্মসূচি প্রথম কবে ঘোষণা করেন?
উত্তর:
৫ ফেব্রুয়ারি, ১৯৬৬ সালে।
প্রশ্ন:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কোথায় 'ছয় দফা' কর্মসূচি কবে ঘোষণা করেন?
উত্তর:
লাহোরে। (মনে রাখতে হবে, 'লাহোর প্রস্তাব'-ও লাহোরে উত্থাপিত হয়)
প্রশ্ন:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে 'ছয় দফা' কর্মসূচি ঘোষণা করেন কবে?
উত্তর:
২৩ মার্চ, ১৯৬৬ সালে।
প্রশ্ন:
আওয়ামী লীগের দলীয় কাউন্সিল অধিবেশনে 'ছয়-দফা' গৃহীত হয় কবে?
উত্তর:
১৮ মার্চ, ১৯৬৬ সালে।
