নোবেল পুরস্কার - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
প্রথম কোন মুসলমান নোবেল পুরস্কার পান?
উত্তর:
মিসরের আনোয়ার সাদাত (১৯৭৮ সালে শান্তিতে)।
প্রশ্ন:
প্রথম কোন মুসলিম নারী নোবেল পুরস্কার পান?
উত্তর:
ইরানের শিরিন এবাদি (শান্তিতে)
প্রশ্ন:
আরব বিশ্বের প্রথম মুসলিম নারী হিসেবে কে নোবেল পুরস্কার পান?
উত্তর:
ইয়েমেনের তাওয়াক্কুল কারমান।
প্রশ্ন:
সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পান কে?
উত্তর:
পাকিস্তানের মালালা ইউসুফজাই (শান্তিতে)।
প্রশ্ন:
সবচেয়ে বেশি বয়সে নোবেল পুরস্কার পান কে?
উত্তর:
যুক্তরাষ্ট্রের ডান বি গুডেনফ (রসায়নে)।
প্রশ্ন:
এশিয়া থেকে কে সর্বপ্রথম শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর:
ভিয়েতনামের লি ডাক থো (১৯৭৩ সালে শান্তিতে নোবেল বিজয়ী তাঁর নাম ঘোষণা করা হয়। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন)।
প্রশ্ন:
অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তর:
রাগনার ফ্রেশ ও জ্যান টিনবারজেন।
প্রশ্ন:
স্বেচ্ছায় নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন কে কে?
উত্তর:
মোট ২জন স্বেচ্ছায় নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন। তাঁরা হলেন- ফ্রান্সের নাগরিক জাঁ পল সাত্রে (১৯৬৪ সালে সাহিত্য) এবং ভিয়েতনামের লি ডাক থো (১৯৭৩ সালে শান্তিতে)।
প্রশ্ন:
সর্বপ্রথম কোন নারী নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর:
পোল্যান্ডের নাগরিক মাদাম কুরী, পদার্থে (১৯০৩ সালে)।
প্রশ্ন:
সর্বপ্রথম কোন নারী দুইবার নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর:
মাদাম কুরী (১৯০৩ সালে পদার্থে এবং ১৯১১ সালে রসায়নে)
