সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর

সংকটকালীন ব্যাংকগুলোর আমানতকারীদের আর্থিক নিরাপত্তা বাড়াতে কোন অধ্যাদেশ কার্যকর করা হয়েছে?

ডিপোজিট প্রোটেকশন অর্ডিন্যান্স, ২০২৫ (Deposit Protection Ordinance)

শেয়ার :

১ জুন ২০২৬

সম্পর্কিত প্রশ্ন সমূহ

প্রশ্ন:

সুলতানা রাজিয়া কে ছিলেন?

উত্তর:
সুলতান ইলতুৎমিশের কন্যা। সুলতান ইলতুৎমিশের মৃত্যুর পর তাঁর কন্যা সুলতানা রাজিয়া দিল্লির সিংহাসন আরোহণ করেন।
প্রশ্ন:

আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণের উদ্দেশ্য কী ছিল?

উত্তর:
সেনাবাহিনীর বেতনভাতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কৃষকের ন্যায্যমূল্য প্রদান।
প্রশ্ন:

মুহাম্মদ বিন তুঘলক কর্তৃক গৃহীত পাঁচটি পরিকল্পনা কী ছিল?

উত্তর:
রাজধানী স্থানান্তর, তাম্রমুদ্রার প্রবর্তন, চীন ও কারাচিল অভিযান ও দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি।
প্রশ্ন:

পরিব্রাজক ইবনে বতুতা কার শাসনামলে দিল্লি আসেন?

উত্তর:
মুহাম্মদ বিন তুঘলক। (কিন্তু ইবনে বতুতা বাংলায় আসেন ফখরুদ্দিন মোবারক শাহের শাসনামলে)
প্রশ্ন:

ইবনে বতুতা কখন দিল্লি আসেন?

উত্তর:
১৩৩৪ খ্রিস্টাব্দে। (কিন্তু 'বাংলাপিডিয়া' এর তথ্যমতে, ইবনে বতুতা বাংলায় আসেন ১৩৪৬ খ্রিস্টাব্দে। তবে প্রচলিত তথ্যমতে, তিনি বাংলায় আসেন ১৩৪৫ খ্রিস্টাব্দে)