সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
১৫ মার্চ ২০২৫ ঢাকার গুলশানে 'জাতিসংঘ হাউস' উদ্বোধন করেন কে?
উত্তর:
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
প্রশ্ন:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসকে অনারারি ডক্টরেট ডিগ্রি দেবে চীনের কোন ইউনিভার্সিটি?
উত্তর:
পিকিং ইউনিভার্সিটি।
প্রশ্ন:
কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (SDF) সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে চুক্তি করে কবে?
উত্তর:
১০ মার্চ ২০২৫।
প্রশ্ন:
বাংলাদেশসহ ১৪১ দেশে ভিসার জন্য জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্পন্ন চ্যাটবট চালু করে কোন দেশ?
উত্তর:
যুক্তরাজ্য।
প্রশ্ন:
রেডিও বেগম কোন দেশভিত্তিক নারীদের সম্প্রচার মাধ্যম?
উত্তর:
আফগানিস্তান।
প্রশ্ন:
১৫ মার্চ ২০২৫ মধ্যপ্রাচ্যের কোন দেশ নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে?
উত্তর:
বাহরাইন (স্যাটেলাইটের নাম AL-Munther)।
প্রশ্ন:
সম্প্রতি কোন দেশ হাতি কূটনীতি শুরু করে?
উত্তর:
মিয়ানমার।
প্রশ্ন:
মাইক্রোসফটের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম স্কাইপে কবে থেকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়?
উত্তর:
৫ মে ২০২৫।
প্রশ্ন:
সম্প্রতি পবিত্র কোরআন জাদুঘর কোথায় উদ্বোধন করা হয়?
উত্তর:
সৌদি আরবের মক্কায়।
প্রশ্ন:
বেলুচ লিবারেশন আর্মি (BLA) কোন দেশের সশস্ত্র সংগঠন?
উত্তর:
পাকিস্তান।
