সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
মানবদেহের রক্ত পরিসঞ্চালন প্রক্রিয়া কে আবিষ্কার করেছেন?
উত্তর:
উইলিয়াম হার্ভে।
প্রশ্ন:
ভরের আন্তর্জাতিক একক কী?
উত্তর:
কিলোগ্রাম।
প্রশ্ন:
রক্তশূন্যতা বলতে কী বোঝায়?
উত্তর:
রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া।
প্রশ্ন:
কোন যৌগকে 'কার্বলিক এসিড' বলা হয়?
উত্তর:
ফেনলকে।
প্রশ্ন:
মোটর, জেনারেটর, ট্রান্সফর্মার ইত্যাদিতে কোন ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
উত্তর:
অস্থায়ী চুম্বক।
প্রশ্ন:
কোন ভিটামিন রক্তপাত বন্ধ করতে সাহায্য করে?
উত্তর:
ভিটামিন কে।
প্রশ্ন:
ঘর্ষণ বল কোন ধরনের বলের উদাহরণ?
উত্তর:
অসংরক্ষণশীল বল।
প্রশ্ন:
রোগ সৃষ্টিকারী অণুজীবকে কী বলা হয়?
উত্তর:
প্যাথোজেন।
