সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
কোনটি জলজ আবহাওয়া জনিত দুর্যোগ নয়?
উত্তর:
ভূমিকম্প।
প্রশ্ন:
বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী কোন ধরনের বন্যায় কবলিত হয়?
উত্তর:
জলোচ্ছ্বাসজনিত বন্যা।
প্রশ্ন:
যে ধরনের বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি তাকে কী বন্যা বলে?
উত্তর:
মৌসুমি বন্যা।
প্রশ্ন:
দীর্ঘস্থায়ী বন্যা কোনটি?
উত্তর:
মৌসুমি বন্যা।
প্রশ্ন:
ক্ষণস্থায়ী বন্যা কোনটি?
উত্তর:
জোয়ার-ভাটাজনিত বন্যা।
প্রশ্ন:
ঘূর্ণিঝড় কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ?
উত্তর:
সাময়িক দুর্যোগ।
প্রশ্ন:
যে সময়ে বাংলাদেশে নদী ভাঙনের ঘটনা বেশি ঘটে সেই সময়টি কোনটি?
উত্তর:
বর্ষাকালে।
