সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
মহাকবি ফেরদৌসি কর্তৃক রচিত 'শাহনামা' মহাকাব্যটি কোন ভাষায় রচিত?
উত্তর:
ইরানের ভাষা ফার্সিতে রচিত।
প্রশ্ন:
সুলতান মাহমুদ বারবার ভারত আক্রমণের কারণ কি ছিল?
উত্তর:
ধনসম্পদ লুট করার জন্য।
প্রশ্ন:
'দিল্লি সালতানাত' এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর:
কুতুবউদ্দিন আইবেক (কিন্তু 'বাংলা সালতানাতের' প্রতিষ্ঠাতা ফখরুদ্দিন মোবারক শাহ)।
প্রশ্ন:
'দিল্লি সালতানাত' প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর:
১২০৬ খ্রিস্টাব্দে (তবে, 'বাংলা সালতানাত' তথা 'বাংলায় স্বাধীন সুলতানী' শাসনের প্রতিষ্ঠিত হয়- ১৩৩৮ খ্রিস্টাব্দে)।
প্রশ্ন:
ভারতবর্ষের প্রথম স্বাধীন মুসলিম রাজবংশের নাম কী?
উত্তর:
মামলুক বংশ/দাস বংশ।
প্রশ্ন:
ভারতবর্ষের কোথায় প্রথম রাজধানী প্রতিষ্ঠিত হয়?
উত্তর:
দিল্লি।
প্রশ্ন:
কুতুবুদ্দিন আইবেক 'লাখ-বখস' উপাধি লাভ করেন কেন?
উত্তর:
অর্থ-সম্পদ দান করতেন বলে।
প্রশ্ন:
মামলুক তথা দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উত্তর:
সুলতান ইলতুতমিশ
প্রশ্ন:
দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী কে?
উত্তর:
সুলতানা রাজিয়া।
প্রশ্ন:
সুলতানা রাজিয়া কে ছিলেন?
উত্তর:
সুলতান ইলতুৎমিশের কন্যা। সুলতান ইলতুৎমিশের মৃত্যুর পর তাঁর কন্যা সুলতানা রাজিয়া দিল্লির সিংহাসন আরোহণ করেন।
