সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
প্রথম দিকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব কে প্রদান করেন?
উত্তর:
শহীদ তিতুমীর।
প্রশ্ন:
তিতুমীর এর প্রকৃত নাম কি?
উত্তর:
সৈয়দ মীর নিসার আলী।
প্রশ্ন:
নারিকেল বাড়িয়ার 'বাঁশের কেল্লা'নির্মাণ করেন কে?
উত্তর:
শহীদ তিতুমীর।
প্রশ্ন:
কার নেতৃত্বে বাঁশের কেল্লা ধ্বংস করা হয়?
উত্তর:
লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্ট।
প্রশ্ন:
কার নেতৃত্বে বারাসাত বিদ্রোহ হয়েছিল?
উত্তর:
শহীদ তিতুমীর।
প্রশ্ন:
বাংলাদেশে 'ওয়াহাবী আন্দোলনের' প্রবক্তা কে ছিলেন?
উত্তর:
শহীদ তিতুমীর।
প্রশ্ন:
বাংলাদেশে 'ফরায়েজী আন্দোলনের' প্রবক্তা কে ছিলেন?
উত্তর:
হাজী শরীয়তউল্লাহ।
প্রশ্ন:
হাজী শরীয়তউল্লাহর মৃত্যুর পর কে 'ফরায়েজী আন্দোলনকে' রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন?
উত্তর:
হাজী শরীয়তউল্লাহর পুত্র হাজী দুদু মিয়া
প্রশ্ন:
'তেভাগা আন্দোলন'-এর নেতা কে ছিলেন?
উত্তর:
হাজী মোহাম্মদ দানেশ ও ইলা মিত্র।
প্রশ্ন:
ফকির-সন্ন্যাসীদের মধ্যে উল্লেখ্যযোগ্য নেতা কে ছিলেন?
উত্তর:
ফকির মজনু শাহ ও ভবানী পাঠক।
