সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
সুশাসনের প্রভাবে কোনটি আকৃষ্ট হয়?
উত্তর:
বিদেশি বিনিয়োগ।
প্রশ্ন:
নৈতিকতা ও ঔচিত্যবোধের বিকাশভূমি কোনটি?
উত্তর:
সমাজ।
প্রশ্ন:
ভিক্ষুককে ভিক্ষা দেওয়া কোন ধরনের দায়িত্ব?
উত্তর:
নৈতিক দায়িত্ব।
প্রশ্ন:
বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে নাগরিকের কর্তব্যের কথা উল্লেখ আছে?
উত্তর:
২১ নম্বর অনুচ্ছেদে।
প্রশ্ন:
সর্বজনীন মানবাধিকার সনদ (Universal Declaration of Human Rights) কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর:
১৯৪৮ সালে।
প্রশ্ন:
স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ কোনটি?
উত্তর:
আইনের শাসন।
প্রশ্ন:
'আইন হলো সার্বভৌমের আদেশ'— উক্তিটি কার?
উত্তর:
জন অস্টিনের।
প্রশ্ন:
শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয় কত তারিখে?
উত্তর:
১ নভেম্বর ২০০৭।
প্রশ্ন:
আমলাতন্ত্রের প্রবর্তক কে?
উত্তর:
ম্যাক্স ওয়েবার।
