সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল দুরভকে ফ্রান্স কবে গ্রেপ্তার করে?
উত্তর:
২৪ আগস্ট ২০২৪।
প্রশ্ন:
ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর:
গ্যাব্রিয়েল আত্তাল।
প্রশ্ন:
অভিবাসী স্থানান্তরে ইতালি ও আলবেনিয়া কবে চুক্তি স্বাক্ষর করে?
উত্তর:
৬ নভেম্বর ২০২৩।
প্রশ্ন:
ইতালি থেকে আলবেনিয়ায় প্রথম কবে অভিবাসীদের স্থানান্তর শুরু হয়?
উত্তর:
১৪ অক্টোবর ২০২৪।
প্রশ্ন:
ইউরোপের সুয়েজ খালের নাম কী?
উত্তর:
সাইন নর্ড ইউরোপ ক্যানেল (Seine Nord Europe Canal SNEC)
প্রশ্ন:
২৩ অক্টোবর ২০২৪ যুক্তরাজ্য ও জার্মানির মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর:
প্রতিরক্ষা বিষয়ক Trinity House Agreement।
প্রশ্ন:
রাশিয়ার সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
উত্তর:
১৫-১৭ মার্চ ২০২৪।
প্রশ্ন:
বিশ্বের প্রথম পরমাণু প্রযুক্তিভিত্তিক ক্ষুদ্র পারমাণবিক (SMR) বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে কোন সংস্থা?
উত্তর:
রাশিয়ার পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটম।
