সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর

বাংলাদেশের প্রথম ও বিশ্বের সর্ববৃহৎ জলবায়ু উদ্বাস্তু আশ্রয়কেন্দ্র কোনটি?

কক্সবাজার জেলার 'খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প'।

শেয়ার :

১৩ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত প্রশ্ন সমূহ

প্রশ্ন:

ঢাকা প্রথম কত সালে রাজধানীর মর্যাদা লাভ করে?

উত্তর:
মোঘল আমলে ১৬০৮ সালে সুবাদার ইসলাম খান বাংলার সুবাদার নিযুক্ত হন এবং তিনি ১৬১০ সালে ঢাকায় প্রবেশ করেন। অতঃপর তিনি 'ঢাকা'-এর নাম পরিবর্তন করে তৎকালীন সম্রাটের নামানুসারে 'জাহাঙ্গীরনগর' নামকরণ করে এটিকে বাংলার রাজধানী ঘোষণা করেন এবং রাজমহল থেকে বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তরিত করেন। এর ফলে ১৬১০ খ্রিস্টাব্দে ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে।
প্রশ্ন:

কার রাজত্বকালে মুর্শিদকুলী খান বাংলার দেওয়ান/সুবেদার নিযুক্ত হন?

উত্তর:
সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে (১৭০০ খ্রিস্টাব্দে)।
প্রশ্ন:

বাংলার নাবাবী শাসনের প্রতিষ্ঠাতা কে?

উত্তর:
মুর্শিদকুলী খান (১৭১৭ খ্রিস্টাব্দে)।