সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
বাংলাদেশের কোন কোন অঞ্চল নিয়ে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অঞ্চল গঠিত?
উত্তর:
টারশিয়ারি যুগের পাহাড়সমূহ ও প্লাইসটোসিনকালের সোপানসমূহ ছাড়া সমগ্র বাংলাদেশের নদীবিধৌত বিস্তীর্ণ সমভূমি নিয়ে প্লাবন সমভূমি অঞ্চল গঠিত। নদীর পলি দ্বারা গঠিত হয়েছে বলে একে পলল সমভূমিও বলা হয়।
প্রশ্ন:
বাংলাদেশের পাহাড়শ্রেণির ভূমিরূপ কোন ভূতাত্ত্বিক যুগের?
উত্তর:
টারশিয়ারি যুগের।
প্রশ্ন:
পাবর্ত্য চট্টগ্রামের পাহাড়শ্রেণির উৎপত্তি হয়েছে কোন যুগে?
উত্তর:
টারশিয়ারি যুগের।
প্রশ্ন:
বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে প্রাচীন?
উত্তর:
পাহাড়ি ভূমি।
প্রশ্ন:
বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে আধুনিক?
উত্তর:
প্লাবন সমভূমি।
প্রশ্ন:
বরেন্দ্র অঞ্চল কোন ভূতাত্ত্বিক যুগেগঠিত?
উত্তর:
প্লাইসটোসিনকালে।
প্রশ্ন:
বাংলাদেশের কোন অঞ্চল নিয়ে বরেন্দ্র অঞ্চল গঠিত?
উত্তর:
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল নিয়ে গঠিত।
প্রশ্ন:
বাংলাদেশের বর্তমান কোন জেলা বরেন্দ্র অঞ্চলে পড়েছে?
উত্তর:
বৃহত্তর রাজশাহী অঞ্চল।
প্রশ্ন:
বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের (FCDI) কারণে খুব বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে?
উত্তর:
বরেন্দ্র অঞ্চল।
প্রশ্ন:
মধুপুর ও ভাওয়ালের গড় কোন ভূতাত্ত্বিক যুগে গঠিত?
উত্তর:
প্লাইসটোসিনকালে।
