সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
কোম্পানির পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ কাজে কারবারি উন্নয়ন সম্পর্কিত খরচকে কোন হিসাবে দেখানো হয়?
উত্তর:
সম্পদ হিসাবে।
প্রশ্ন:
ভূমিতে পূর্ব থেকে থাকা পুরানো ভবন ভেঙ্গে ফেলার খরচ কোন সম্পদের মূল্যে অন্তর্ভুক্ত হয়?
উত্তর:
ভূমি।
প্রশ্ন:
কোন আন্তর্জাতিক হিসাব মান (Accounting Standard) অনুযায়ী বর্তমানে রাজস্ব/আয় স্বীকৃত হয়?
উত্তর:
IFRS 15।
প্রশ্ন:
৫০০০ ইউনিট প্রক্রিয়া শুরু করে ৪০০০ সম্পন্ন ও ১০০০ ইউনিট ৭০% কাজ শেষ হলে (মোট ব্যয় ৪,৭০,০০০ টাকা), সমতুল্য ইউনিট প্রতি ব্যয় কত?
উত্তর:
১০০ টাকা।
প্রশ্ন:
দেনাদার ৮,০০,০০০ টাকা, আনুমানিক কু-ঋণ ১.৫% এবং সমন্বয়ের পূর্বে ক্রেডিট ব্যালেন্স ১,০০০ টাকা হলে, সমন্বয়ের পর কু-ঋণ সঞ্চিতির চূড়ান্ত ব্যালেন্স কত হবে?
উত্তর:
১২,০০০ টাকা।
প্রশ্ন:
প্রারম্ভিক মজুত ১,০০,০০০ টাকা, সমাপনী মজুত ৫০,০০০ টাকা এবং সারা বছরে পণ্য ক্রয় ৫০,০০০ টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় কত?
উত্তর:
১,০০,০০০ টাকা।
প্রশ্ন:
NBR বিলুপ্ত হয়ে কোন দুটি বিভাগ গঠিত হতে যাচ্ছে?
উত্তর:
রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।
প্রশ্ন:
'আল আসাবিয়া' প্রত্যয়টি কে ব্যবহার করেছেন?
উত্তর:
ইবনে খালদুন।
প্রশ্ন:
ইংরেজ শাসনামলে মধ্যবিত্ত শ্রেণি সৃষ্টিতে কোন বিষয়টি ভূমিকা রেখেছিল?
উত্তর:
ইংরেজি ভাষা।
