সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
'স্বদেশী আন্দোলন' এর সময়কাল কত?
উত্তর:
১৯০৫ সালে শুরু হয়ে ১৯০৮ সাল পর্যন্ত চলমান ছিল। [সূত্র: বাংলাপিডিয়া]
প্রশ্ন:
'স্বদেশী আন্দোলন' এর নেতৃত্ব প্রদান করেন কে?
উত্তর:
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ ঘোষ প্রমুখ।
প্রশ্ন:
'স্বদেশী আন্দোলন' এর শক্তিশালী সমর্থক ছিল কারা?
উত্তর:
হিন্দু জমিদার শ্রেণি।
প্রশ্ন:
বাংলার নারীসমাজ সর্বপ্রথম কখন সক্রিয়ভাবে রাজনীতিতে যোগদান করে?
উত্তর:
স্বদেশী আন্দোলনের সময়।
প্রশ্ন:
'স্বরাজ আন্দোলন'-এর নেতা কে ছিলেন?
উত্তর:
চিত্তরঞ্জন দাস।
প্রশ্ন:
'ভারত ছাড় আন্দোলন'-এর নেতা কে ছিলেন?
উত্তর:
মহাত্মা গান্ধী।
প্রশ্ন:
'অহিংস আন্দোলন'-এর নেতা কে ছিলেন?
উত্তর:
মহাত্মা গান্ধী।
প্রশ্ন:
'বঙ্গভঙ্গ' রদের ফলে পূর্ব বাংলার অসন্তুষ্ট মুসলমানদের সন্তুষ্ট করার জন্য ব্রিটিশ সরকার পূর্ব বাংলায় কোন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের ঘোষণা দেন?
উত্তর:
ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রশ্ন:
ঢাকা বিশ্ববিদ্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে কোন কমিশন গঠন করা হয়?
উত্তর:
'নাথান কমিশন'।
