আন্তর্জাতিক বিষয়াবলী - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
BIMSTEC-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:
ঢাকা, বাংলাদেশ।
প্রশ্ন:
BIMSTEC-এর পরিবর্তিত নামটি কত সালে গ্রহণ করা হয়?
উত্তর:
২০০৪ সালে।
প্রশ্ন:
সাবেক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন এবং আশ্রিত দেশসমূহ নিয়ে গঠিত সংগঠনের নাম কী?
উত্তর:
কমনওয়েলথ।
প্রশ্ন:
কমনওয়েলথ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:
১৯৩১ সালে (ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত 'স্ট্যাচু অব ওয়েস্টমিনস্টার' আইনের মাধ্যমে)।
প্রশ্ন:
আধুনিক কমনওয়েলথ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:
১৯৪৯ সালের ২৬ এপ্রিল (লন্ডন ঘোষণা অনুযায়ী)।
প্রশ্ন:
কমনওয়েলথের প্রতিষ্ঠাকালীন নাম কী ছিল?
উত্তর:
ব্রিটিশ কমনওয়েলথ অব নেশনস।
প্রশ্ন:
কমনওয়েলথের বর্তমান প্রধান কে?
উত্তর:
রাজা তৃতীয় চার্লস (রানি দ্বিতীয় এলিজাবেথের পুত্র)।
প্রশ্ন:
কমনওয়েলথের বর্তমান ও ৬ষ্ঠ মহাসচিব কে?
উত্তর:
ইংল্যান্ডের নাগরিক 'হন প্যাট্রিসিয়া স্কটল্যান্ড'।
প্রশ্ন:
কমনওয়েলথের সচিবালয় কোথায় অবস্থিত?
উত্তর:
মার্লবোরো হাউস, লন্ডন, যুক্তরাজ্য।
প্রশ্ন:
কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ কয়টি?
উত্তর:
৫৬টি।
