আন্তর্জাতিক বিষয়াবলী - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
বিশ্বের সর্ববৃহৎ শীতাতপ যন্ত্র কোথায় বসানো হয়?
উত্তর:
সৌদি আরবের কাবা চত্বরে।
প্রশ্ন:
বিশ্বের সবচেয়ে আধুনিক বি-২ স্টেলথ বোমারু বিমান তৈরি করে কোন দেশ?
উত্তর:
যুক্তরাষ্ট্র।
প্রশ্ন:
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (IOC) ১৩০ বছরের ইতিহাসে প্রথম নারী ও আফ্রিকান সভাপতি নির্বাচিত হন কে?
উত্তর:
ক্রিস্টি কভেন্ট্রি (সাঁতারু)।
প্রশ্ন:
আম রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
উত্তর:
মেক্সিকো।
প্রশ্ন:
ইরানের নতুন সেনা প্রধানের নাম কী?
উত্তর:
মেজর জেনারেল আমির হাতেমি।
প্রশ্ন:
অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?
উত্তর:
যুক্তরাষ্ট্র।
প্রশ্ন:
সংঘাত নিরসনেচীনের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক সংস্থার নাম কী?
উত্তর:
International Organization for Mediation (IOMed)।
প্রশ্ন:
IOMed-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:
হংকং।
প্রশ্ন:
জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাই-কমিশনারের (UNHCR) তথ্য অনুযায়ী, ২০২৪ সাল পর্যন্ত বিশ্বে রাষ্ট্রবিহীন নাগরিক কত?
উত্তর:
৪৪ লাখ।
প্রশ্ন:
'পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান ২০২৪' এর প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালে দেশে कृषि জমির পরিমাণ কত?
উত্তর:
৭২৯১৫.৭৪ বর্গ কিলোমিটার।
