সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
'বেঙ্গল ফ্যান' ভূমিরূপটি কোথায় অবস্থিত?
উত্তর:
বঙ্গোপসাগরে।
প্রশ্ন:
বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর বর্তমানে কোথায় নির্মিত হচ্ছে?
উত্তর:
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়িতে।
প্রশ্ন:
'হাতিরঝিল'-এর নকশার পরিকল্পনা করেন কে?
উত্তর:
স্থপতি এহসান খান।
প্রশ্ন:
বাংলাদেশের যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম কী?
উত্তর:
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
প্রশ্ন:
BRTC এর পূর্ণরূপ কী?
উত্তর:
Bangladesh Road Transport Corporation.
প্রশ্ন:
বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র কয়টি?
উত্তর:
৪টি।
প্রশ্ন:
বাংলাদেশের ৪টি ভূ-উপগ্রহ কেন্দ্র কী কী?
উত্তর:
১. বেতবুনিয়া, রাঙামাটি (১৯৭৫), ২. তালিবাবাদ, গাজীপুর (১৯৮২), ৩. মহাখালী, ঢাকা (১৯৯৫), ৪. সিলেট, সিলেট (১৯৯৭)।
প্রশ্ন:
বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র এর নাম কী?
উত্তর:
বেতবুনিয়া (রাঙামাটি)। এটি ১৯৭৫ সালে স্থাপন করা হয়।
প্রশ্ন:
'ভূ-উপগ্রহ কেন্দ্র' বলতে কী বোঝায়?
উত্তর:
আন্তর্জাতিক টেলিযোগাযোগের মাধ্যম হিসেবে যে কেন্দ্র ব্যবহার করা হয়, তাই ভূ-উপগ্রহ কেন্দ্র।
প্রশ্ন:
বাংলাদেশের প্রথম ফ্লাইওভারের নাম কী?
উত্তর:
মহাখালী ফ্লাইওভার (ঢাকা)
