সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হলে কোন লাইনের মাধ্যমে সঞ্চালন শুরু হবে?
উত্তর:
রূপপুর-বাঘাবাড়ি।
প্রশ্ন:
কয়লাভিত্তিক পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্র কত মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন?
উত্তর:
১,৩২০ মেগাওয়াট।
প্রশ্ন:
পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?
উত্তর:
আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি।
প্রশ্ন:
কয়লাভিত্তিক আদানি বিদ্যুৎকেন্দ্র কত মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন?
উত্তর:
১৬০০ মেগাওয়াট।
প্রশ্ন:
কবে বাংলাদেশের সাথে আদানি গ্রুপের ২৫ বছরের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর:
৫ নভেম্বর ২০১৭।
প্রশ্ন:
দেশে প্রথমবারের মতো বৈদ্যুতিক বাইসাইকেল (ই-বাইক) উৎপাদন করে কোন প্রতিষ্ঠান?
উত্তর:
আরএফএল (RFL)।
প্রশ্ন:
দেশের ৫৩তম নদী বন্দর কোনটি?
উত্তর:
সন্দ্বীপ উপকূলীয় নদী বন্দর, চট্টগ্রাম।
প্রশ্ন:
বাংলাদেশ রেলওয়ের 'পর্যটক এক্সপ্রেস' ট্রেনটি কোন রুটে চলাচল করে?
উত্তর:
ঢাকা-কক্সবাজার রুটে।
