বাংলাদেশ বিষয়াবলী - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেলের নাম কী?
উত্তর:
ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)।
প্রশ্ন:
১৬ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কোন গ্রাম থেকে খাল খনন ও পুনঃখনন কাজের উদ্বোধন করেন?
উত্তর:
কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়া গ্রাম থেকে।
প্রশ্ন:
জঙ্গল সলিমপুর কোথায় অবস্থিত?
উত্তর:
চট্টগ্রাম।
প্রশ্ন:
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হন কে?
উত্তর:
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
প্রশ্ন:
'ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা' স্লোগানে সরকার দেশের ক্রীড়াবিদদের জন্যে ক্রীড়া কার্ড কবে উদ্বোধন করে?
উত্তর:
৩০ মার্চ ২০২৬।
প্রশ্ন:
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)-এর নতুন চেয়ারম্যানের দায়িত্ব পান কে?
উত্তর:
অধ্যাপক মামুন আহমেদ।
প্রশ্ন:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ নেতা কে?
উত্তর:
প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রশ্ন:
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা কে?
উত্তর:
মো. শফিকুর রহমান।
প্রশ্ন:
ত্রয়োদশ জাতীয় সংসদের চিহ হুইপ নিযুক্ত হন কে?
উত্তর:
মো. নূরুল ইসলাম (বরগুনা-২)।
