সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
বলধা গার্ডেন কে নির্মাণ করেন?
উত্তর:
গাজীপুর জেলার বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী।
প্রশ্ন:
বলধা গার্ডেন কখন নির্মাণ করা হয়?
উত্তর:
১৯০৯ সালে।
প্রশ্ন:
বলধা গার্ডেন কেন বিখ্যাত?
উত্তর:
দেশে-বিদেশি দুর্লভ বৃক্ষের জন্য। এখানে ৮০০ প্রজাতির প্রায় ১৮ হাজার দেশি-বিদেশি উদ্ভিদ রয়েছে।
প্রশ্ন:
ঢাকেশ্বরী মন্দির কোথায় অবস্থিত?
উত্তর:
ঢাকা (এটি বল্লাল সেন নির্মাণ করেন)
প্রশ্ন:
শিলাইদহ কুঠিবাড়ি কোথায় অবস্থিত?
উত্তর:
কুষ্টিয়ায়।
প্রশ্ন:
মহাস্থানগড় কোথায় অবস্থিত?
উত্তর:
বগুড়া জেলায়।
প্রশ্ন:
ভাসু বিহার কোথায় অবস্থিত?
উত্তর:
বগুড়ার মহাস্থানগড়ে।
প্রশ্ন:
বগুড়ার মহাস্থানগড়ের কোন যুগের শিলালিপি পাওয়া গেছে?
উত্তর:
মৌর্য যুগের।
প্রশ্ন:
সোমপুর বিহার কোথায় অবস্থিত?
উত্তর:
নওগাঁ জেলার পাহাড়পুরে।
প্রশ্ন:
পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত?
উত্তর:
সোমপুর বিহার।
