- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৪০তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৯
- বিসিএস ২০১৯
- বাংলা
দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?
প্যারীচাঁদ মিত্র
প্রমথ চৌধুরী
মাইকেল মধুসূদন দত্ত
দ্বিজেন্দ্রলাল রায়
মাইকেল মধুসূদন দত্ত
দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকটি ১৮৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। নাটকটি বাংলাদেশের মেহেরপুর অঞ্চলের নীলকরদের অত্যাচার ও নীলচাষীদের দুঃখ-কষ্ট নিয়ে রচিত হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত A Native ছদ্মনামে 'নীলদর্পণ' নাটকটি NIL DARPAN or THE INDIGO PLANTING MIRROR (১৮৬১) নামে অনুবাদ করেন। দীনবন্ধু মিত্রের আরো কয়েকটি নাটক-নবীন তপস্বিনী, লীলাবতী, জামাই বারিক, কমলে কামিনী। মাইকেল মধুসূদনের উল্লেখযোগ্য নাটক-শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী।
সম্পর্কিত প্রশ্ন সমূহ
'প্রোষিতভর্তৃকা' শব্দটির অর্থ কী?
ভর্ৎসনাপ্রাপ্ত তরুণী
যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
ভূমিতে প্রোথিত তরুমূল
যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে
'সর্বাঙ্গীণ' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়-
সর্বঙ্গ + ঈন
সর্ব + অঙ্গীন
সর্বাঙ্গীন
সর্বাঙ্গ + ঈন্
অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-
বেতসবৃত্তি
পতঙ্গবৃত্তি
জলৌকাবৃত্তি
কুম্ভিলকবৃত্তি

