- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৪০তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৯
- বিসিএস ২০১৯
- আন্তর্জাতিক
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০১৯) সামরিক বিমান হামলা পরিচালনা করে?
এবোটাবাদ
কোয়েটা
বালাকোট
গিলগিট
বালাকোট
১৪ ফেব্রুয়ারি ২০১৯ ভারতশাসিত কাশ্মীরের পুলওয়ামায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) গাড়ি বহরে এক জঙ্গি হামলায় ৪০ জন নিহত হয়। এ ঘটনার প্রতিশোধ নিতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ভারত তার বিমানবাহিনীর ১২টি মিরেজ-২০০০ যুদ্ধ বিমানের সাহায্যে পাল্টা হামলা চালায়। এ হামলা চালাতে যাওয়া ভারতের যুদ্ধ বিমানের পাইলট অভিনন্দন বর্তমানকে পাকিস্তান আটক করলেও কোনো শর্ত ছাড়াই ১ মার্চ ২০১৯ পাকিস্তান তাকে মুক্তি দেয়। উল্লেখ্য, বালাকোট সত্যিকার অর্থে ভৌগোলিকভাবে খাইবার পাখতুন খাওয়া প্রদেশের মানসেহরা জেলায় অবস্থিত, যা পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের সীমান্তবর্তী। এবোটাবাদ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি জেলা, যেখানে ২ মে ২০১১ যুক্তরাষ্ট্রের সৈন্যরা লাদেনকে হত্যা করে। কোয়েটা বেলুচিস্তান প্রদেশের রাজধানী। আর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একটি অংশ গিলগিট-বালতিস্তানের রাজধানী হলো গিলগিট।
সম্পর্কিত প্রশ্ন সমূহ
যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?
ফ্লোরিডা
হাইতি
কিউবা
জ্যামাইকা
টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা (The 2030 Agenda for Sustainable Development)- তে কয়টি লক্ষ্য (goal) রয়েছে?
১৫
২১
১৭
২৭
জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?
১৯৪৮
১৯৫৬
১৯৪৫
২০০০
সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়েছে?
সেপ্টেম্বর, ২০১৮
মার্চ, ২০১৯
ফেব্রুয়ারি, ২০১৯
ডিসেম্বর, ২০১৮
'V20' গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
কৃষি উন্নয়ন
দারিদ্র বিমোচন
জলবায়ু পরিবর্তন
বিনিয়োগ সম্পর্কিত
জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
১৯৭৯ সালে
১৯৮২ সালে
১৯৮৩ সালে
১৯৯৮ সালে
বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন (ডিসেম্বর, ২০১৮) কোথায় অনুষ্ঠিত হয়?
কাটোউইস, পোল্যান্ড
রোম, ইতালি
প্যারিস, ফ্রান্স
বেইজিং, চীন
Sunshine Policy-এর সাথে কোন দুটি দেশ জড়িত?
চীন, রাশিয়া
উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
জাপান, থাইল্যান্ড
তাইওয়ান, হংকং
BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে-
New Development Bank (NDB)
BRICS Development Bank (BDB)
Economic Development Bank (EDB)
International Commercial Bank (ICB)

