- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৪০তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৯
- বিসিএস ২০১৯
- ভূগোল
বাংলাদেশে সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী (১৯৭১-২০০৭) কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়?
১৯৭৪
১৯৮৮
১৯৯৮
২০০৭
১৯৮৮
১৯৮৮ সালের বন্যা ছিল বাংলাদেশে সংঘটিত প্রলয়ংকরী, সর্বনাশা ও ইতিহাস সৃষ্টিকারী বন্যাগুলোর মধ্যে অন্যতম। এ বন্যা আগস্ট মাসের প্রায় শেষ হতে শুরু হয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত অব্যাহত ছিল। ৬০টি জেলা জুড়ে ১,২০,৯৭৩ বর্গ কিলোমিটার এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়। স্থানভেদে এ বন্যাটি ১৫-২০ দিন পর্যন্ত স্থায়ী ছিল। স্মরণাতীতকালের ভয়াবহ এ বন্যায় আক্রান্ত লোকের সংখ্যা ছিল প্রায় ৪ কোটি ৬৭ লক্ষ।
সম্পর্কিত প্রশ্ন সমূহ
সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয়-
আইসোথার্ম
আইসোবার
আইসোহাইট
আইসোহেলাইন
বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কী ধরনের বনভূমি?
ক্রান্তীয় চিরহরিৎ, আধা-চিরহরিৎ জাতীয়
ক্রান্তীয় আর্দ্র পত্র পতনশীল জাতীয়
পত্র পতনশীল জাতীয়
ম্যানগ্রোভ জাতীয়
নিচের কোনটি মানবসৃষ্ট আপদ (hazard) নয়?
বায়ু দূষণ
মহামারী
দুর্ভিক্ষ
কালবৈশাখী (Norwester)
বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়?
নির্মাণ খাত
কৃষি খাত
সেবা খাত
শিল্প কারখানা খাত
বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যা কবলিত হয় তার নাম-
নদীজ বন্যা
আকস্মিক বন্যা
বৃষ্টিজনিত বন্যা
জলোচ্ছ্বাসজনিত বন্যা

