- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৩তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১২
- বিসিএস ২০১২
- বাংলা
চর্যাপদ কোন ছন্দে লেখা?
অক্ষরবৃত্ত
স্বরবৃত্ত
মাত্রাবৃত্ত
অমিত্রাক্ষর ছন্দ
মাত্রাবৃত্ত
চর্যাপদের ভাষা মূলত প্রাচীন বাংলা। এর পদগুলো প্রাচীন কোন ছন্দে রচিত তা আজ বলা সম্ভব নয়। কারও মতে, চর্যাপদ চার মাত্রার চালভিত্তিক ষোল মাত্রার পাদাকুলক ছন্দ, কারও মতে, পজঝটিকা ছন্দ, কারও মতে, অপভ্রংশ-অবহট্ট রচনায় ব্যবহৃত ছন্দের অনুকরণ। তবে আধুনিক ছন্দের বিচারে চর্যাপদের পদগুলো মাত্রাবৃত্ত ছন্দে লেখা। মাত্রাবৃত্ত রীতিতে গঠিত হলেও মাত্রাবৃত্তের বর্তমান সুনির্দিষ্ট গণনা পদ্ধতি এতে মানা হয়নি।
সম্পর্কিত প্রশ্ন সমূহ
কোন চরণটি সঠিক?
ধন ধান্যে পুষ্পে ভরা
ধন্য ধান্যে পুষ্পে ভরা
ধণ্যে ধান্যে পুষ্প ভরা
ধন্যে ধান্য পুষ্পে ভরা
Excise duty-র পরিভাষা কোনটি?
অতিরিক্ত কর
আবগারি শুল্ক
অর্পিত দায়িত্ব
অতিরিক্ত কর্তব্য
কোন বাক্যটি শুদ্ধ?
তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়।
দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা।
সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল।
সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত।
'তুমি আসবে বলে হে স্বাধীনতা
সখিনা বিবির কপাল ভাঙল।'- এটি কোন বাক্য?
সরল
মিশ্র বা জটিল
যৌগিক
সংযুক্ত
বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা 'কল্লোল' কত সালে প্রথম প্রকাশিত হয়?
১৯২৩ সালে
১৯২৪ সালে
১৯২৫ সালে
১৯২৭ সালে

