- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৭তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৬
- বিসিএস ২০১৬
- বাংলা
Back
ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?
ক.
মুনীর চৌধুরী
খ.
হাসান হাফিজুর রহমান
গ.
শামসুর রাহমান
ঘ.
গাজীউল হক
উত্তর : খ.
ভেরিফাইডহাসান হাফিজুর রহমান
ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সংকলন 'একুশে ফেব্রুয়ারী'-এর সম্পাদক হাসান হাফিজুর রহমান। ভাষা আন্দোলনভিত্তিক প্রথম নাটক 'কবর'-এর রচয়িতা মুনীর চৌধুরী। ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ভাষাসৈনিক হিসেবে পরিচিত গাজীউল হক। কবি শামসুর রাহমার তার সাংবাদিকতা শুরু করেন ১৯৫৭ সালে ইংরেজি দৈনিক 'দ্য মর্নিং নিউজ'-এর সহসম্পাদক হিসেবে। পরবর্তী সময়ে তিনি 'দৈনিক বাংলা' এবং 'সাপ্তাহিক বিচিত্রা'র সম্পাদকের দায়িত্ব পালন করেন।
সম্পর্কিত প্রশ্ন সমূহ
কোন বাক্যটি শুদ্ধ?
ক.
আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
খ.
তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।
গ.
তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ।
ঘ.
সেদিন থেকে তিনি সেখানে আর যায় না।
মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?
ক.
বাংলা ধ্বনিবিজ্ঞান
খ.
আধুনিক বাংলা ধ্বনিবিজ্ঞান
গ.
ধ্বনিবিজ্ঞানের কথা
ঘ.
ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
‘জলে-স্থলে’ কী সমাস?
ক.
সমার্থক দ্বন্দ্ব
খ.
বিপরীতার্থক দ্বন্দ্ব
গ.
অলুক দ্বন্দ্ব
ঘ.
একশেষ দ্বন্দ্ব
‘বিস্ময়াপন্ন’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক.
বিস্ময় দ্বারা আপন্ন
খ.
বিস্ময়ে আপন্ন
গ.
বিস্ময়কে আপন্ন
ঘ.
বিস্ময়ে যে আপন্ন
কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল–
ক.
পলাশীর যুদ্ধ
খ.
তৃতীয় পানিপথের যুদ্ধ
গ.
১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ
ঘ.
ছিয়াত্তরের মন্বন্তর
‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে?
ক.
আল মাহমুদ
খ.
আব্দুল মান্নান সৈয়দ
গ.
অমিয় চক্রবর্তী
ঘ.
শামসুর রাহমান

