- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩১তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১১
- বিসিএস ২০১১
- বাংলা
বাংলা গদ্যের জনক কে?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উইলিয়াম কেরী
রবীন্দ্রনাথ ঠাকুর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বাংলা গদ্যের অবয়ব নির্মাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) বিশিষ্ট ভূমিকা পালন করেন। এজন্য তাকে 'বাংলা গদ্যের জনক' বলা হয়। বিদ্যাসাগরের বিখ্যাত গদ্যগ্রন্থ হলো 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭)। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (১৮৩৮-১৮৯৪) 'বাংলা উপন্যাসের জনক' বলা হয়। উইলিয়াম কেরি (১৭৬১-১৮৩৪) ছিলেন বাংলায় গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক। বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরকে (১৮৬১-১৯৪১) 'বাংলা ছোটগল্পের জনক' বলা হয়।
সম্পর্কিত প্রশ্ন সমূহ
'ছিন্নপত্রে'র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?
ইন্দিরা দেবী
কাদম্বরী দেবী
মৃণালিনী দেবী
মৈত্রেয়ী দেবী
মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা কাব্য' কোন ধরনের কাব্য?
মহাকাব্য
সনেট
পত্রকাব্য
গীতিকাব্য
অশোক সৈয়দ কার ছদ্মনাম?
আবদুল মান্নান সৈয়দ
আবু সয়ীদ আইয়ুব
সৈয়দ আজিজুল হক
সৈয়দ শামসুল হক
সন্ধি-সাধিত শব্দ 'পরস্পর' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?
ব্যঞ্জন ধ্বনি
স্বরধ্বনি
নিপাতনে সিদ্ধ
বিসর্গ সন্ধি

