• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৪১তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০২১

  • বিসিএস ২০২১
  • বাংলা
Back

জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি?

.

গঙ্গা

.

পুতুলনাচের ইতিকথা

.

হাঁসুলী বাঁকের উপকথা

.

গৃহদাহ

উত্তর : .

গঙ্গা

‘গঙ্গা’ উপন্যাসটি সমরেশ বসুর অন্যতম শ্রেষ্ঠ রচনা।

  • এটি ১৯৫৭ সালে প্রকাশিত।
  • গঙ্গার পটভূমি একটাই, জল-জাল-জেলে; বিশেষত অবিভক্ত ২৪ পরগনা জেলার মৎস্যজীবী সম্প্রদায়ের (মাছমারা) জীবনসংগ্রামের কাহিনি। গঙ্গা উপন্যাসের চরিত্রগুলো সামনে অতটা উজ্জ্বল হয়ে ধরা দেয়নি।
  • সমরেশ বসুর মূল বিষয় চরিত্র চিত্রণ নয়, মূল বিষয় জেলেজীবন।
  • জেলেজীবনের সংগ্রাম চিত্রণ করতে যা যা প্রয়োজন, তা করেছেন। চরিত্রের ক্ষেত্রেও তাই।
  • এখানে মোটা দাগে যারা রয়েছে: সাইদার নিবারণ, নিবারণের ছোট ভাই পাঁচু ও ছেলে বিলাস, বশীর, সয়ারাম, পাচী (ছায়া), রসিক, দুলাল; অপরদিকে অমর্তের বউ, দামিনী, হিমি, হিমির সখী আতর, মহাজন ব্রজেন ঠাকুর প্রমুখ।
  • আপাতদৃষ্টিতে এই উপন্যাসের নায়ক-নায়িকা হলো বিলাস ও হিমি। কিন্তু সব চরিত্র যার ছায়া অবলম্বনে, তিনি হলো নিবারণ। সেদিক থেকে নিবারণ হলো কেন্দ্রীয় চরিত্র।

উৎসঃ ‘গঙ্গা’ উপন্যাস ও সাহিত্য সাময়িকী।

শেয়ার :

সম্পর্কিত প্রশ্ন সমূহ

বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?

.

রামচন্দ্র বিদ্যাবাগীশ

.

রাজশেখর বসু

.

হরিচরণ দে

.

অশোক মুখোপাধ্যায়

Show Answer

সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?

.

শওকত আলী

.

সেলিনা হােসেন

.

আখতারুজ্জামান ইলিয়াস

.

সৈয়দ শামসুল হক

Show Answer

‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’ গ্রন্থটির রচয়িতা কে?

.

সৈয়দ আলী আহসান

.

সুকান্ত ভট্টাচার্য

.

হুমায়ুন আজাদ

.

নির্মলেন্দু গুণ

Show Answer

১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰমৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন?

.

স্যার এ. এফ. রহমান

.

রমেশচন্দ্র মজুমদার

.

সৈয়দ সাজ্জাদ হােসায়েন

.

বিচারপতি আবু সাঈদ চৌধুরী

Show Answer

মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?

.

ছেঁড়াতার

.

চাকা

.

বাকী ইতিহাস

.

কী চাহ হে শঙ্খচিল

Show Answer

তেভাগা আন্দোলনকেন্দ্রিক উপন্যাস কোনটি?

.

অক্টোপাস

.

কালো বরফ

.

ক্রীতদাসের হাসি

.

নাঢ়াই

Show Answer

কাজী নজরুল ইসলামের মােট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়?

.

বিষের বাঁশি

.

যুগবাণী

.

ভাঙার গান

.

প্রলয় শিখা

Show Answer

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কী?

.

চৈতালী ঘূর্ণি

.

রক্তের অক্ষর

.

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

.

১৯৭১

Show Answer

‘সোমত্ত’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?

.

সোপান

.

সমর্থ

.

সোল্লাস

.

সওয়ার

Show Answer

নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে?

.

যৌগিক ধ্বনি

.

অক্ষর

.

বর্ণ

.

মৌলিক স্বরধ্বনি

Show Answer