- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৪১তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০২১
- বিসিএস ২০২১
- বাংলা
“ডিঙি টেনে বের করতে হবে”। – কোন ধরনের বাক্যের উদাহরণ?
কর্মবাচ্য
ভাববাচ্য
যৌগিক
কর্মকর্তৃবাচ্য
ভাববাচ্য
যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যের ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয়, তাকে ভাববাচ্য বলে।
ভাববাচ্যের বৈশিষ্ঠ্যঃ
- ভাববাচ্যে ক্রিয়া সর্বদা নাম পুরুষের হয়। ভাববাচ্যের কর্তায় ষষ্ঠী, দ্বিতীয়া অথবা তৃতীয় বিভক্তি প্রযুক্ত হয়। যেমন – আমার খাওয়া হলো না। (কর্তায় ষষ্ঠী)
- কখনো কখনো ভাববাচ্যে কর্তা উহ্য থাকে, কর্ম দ্বারাই ভাববাচ্য গঠিত হয়। যেমন – এ পথে চলা যায় না; এবার ট্রেনে ওঠা যাক। তেমনিভাবে, ডিঙি টেনে বের করতে হবে।
- মূল ক্রিয়ার সঙ্গে সহযোগী ক্রিয়ার সংযোগ ও বিভিন্ন অর্থে ভাববাচ্যের ক্রিয়া গঠিত হয়। যেমন – এ রাস্তা আমার চেনা নেই।
সম্পর্কিত প্রশ্ন সমূহ
বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?
রামচন্দ্র বিদ্যাবাগীশ
রাজশেখর বসু
হরিচরণ দে
অশোক মুখোপাধ্যায়
সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?
শওকত আলী
সেলিনা হােসেন
আখতারুজ্জামান ইলিয়াস
সৈয়দ শামসুল হক
‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’ গ্রন্থটির রচয়িতা কে?
সৈয়দ আলী আহসান
সুকান্ত ভট্টাচার্য
হুমায়ুন আজাদ
নির্মলেন্দু গুণ
১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰমৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন?
স্যার এ. এফ. রহমান
রমেশচন্দ্র মজুমদার
সৈয়দ সাজ্জাদ হােসায়েন
বিচারপতি আবু সাঈদ চৌধুরী
কাজী নজরুল ইসলামের মােট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়?
বিষের বাঁশি
যুগবাণী
ভাঙার গান
প্রলয় শিখা
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কী?
চৈতালী ঘূর্ণি
রক্তের অক্ষর
বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি
১৯৭১

