- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩
- বিসিএস ২০১৩
- বিজ্ঞান
লাউড স্পিকার কি? এটা কিভাবে কাজ করে?
লাউড স্পিকার হচ্ছে এমন একটি ইলেকট্রো অ্যাকাউস্টিক ট্রান্সডিউসার যা বিদ্যুৎতরঙ্গকে শব্দতরঙ্গে রূপান্তরিত করে। বর্তমানে প্রায় সবক্ষেত্রেই ডায়নামিক লাউড স্পিকার ব্যবহৃত হয়। ডায়নামিক লাউড স্পিকারে শক্তিশালী স্থায়ী চুম্বক, পোলপিস, পেপার কোণ, ভয়েস কয়েল, স্পাইডার ও ধাতব ফ্রেম থাকে। ভয়েস কয়েলের মধ্যে চুম্বক অবস্থান করে, তাই কয়েলটা সবসময় চৌম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থান করে। যখন অ্যামপ্লিফায়ার থেকে বৈদ্যুতিক তরঙ্গ (অডিও সিগন্যাল) এসে ভয়েস কয়েলে প্রবেশ করে, তখন ভয়েস কয়েল কাঁপতে থাকে। ভয়েস কয়েলের সাথে পেপার কোণ যুক্ত থাকায় পেপার কোণ কাঁপতে থাকে এবং এর সামনের বাতাসও কাঁপতে থাকে। বাতাসের এ কম্পন হচ্ছে মাইক্রোফোনের সামনে সৃষ্ট শব্দের কম্পনের একেবারে অবিকল প্রতিরূপ। অর্থাৎ মাইক্রোফোনের সামনে যে আওয়াজ করা হয়, লাউড স্পিকার থেকে সে একই আওয়াজ শোনা যায়।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

