• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩

  • বিসিএস ২০১৩
  • বিজ্ঞান
Back

একটি বাতির গায়ে 220V-25W লেখা আছে- কথাটির অর্থ কি?

বৈদ্যুতিক আলো পাওয়ার জন্য আমরা যে বাল্ব ব্যবহার করি তার গায়ে দুটি সংখ্যার পাশে ও W লেখা থাকে। দ্বারা ভোল্ট এবং W দ্বারা ওয়াট বোঝানো হয়। এখানে ভোল্ট হলো বৈদ্যুতিক চাপের একক এবং ওয়াট হলো তড়িৎ ক্ষমতার একক। কাজেই বাতির গায়ে 220V-25W লেখা থাকার অর্থ হচ্ছে 220 ভোল্ট বিভব পার্থক্যে সংযুক্ত করলে বাতিটি সবচেয়ে বেশি আলো বিকিরণ করবে এবং বাতিটি প্রতি সেকেন্ডে 25 ওয়াট বৈদ্যুতিক শক্তি খরচ করবে। অর্থাৎ 25 ওয়াট করে বৈদ্যুতিক শক্তি আলো ও তাপশক্তিতে রূপান্তরিত হবে। এছাড়া বাতিটিকে 220 ভোল্টের উপরের কোনো বিভব চাপে জ্বালানো যাবে না। কারণ এতে করে বাতিটির ভেতরের ফিলামেন্ট ফেটে যাবে অর্থাৎ বাতিটি ফিউজ হয়ে যাবে।

শেয়ার :

সম্পর্কিত প্রশ্ন সমূহ