• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩

  • বিসিএস ২০১৩
  • বাংলা
Back

ছয়টি বাক্যে প্রবাদটির নিহিতার্থ ব্যাখ্যা করুন :

আগে-পিছে লণ্ঠন, কাজের বেলা ঠনঠন।

উত্তর: প্রবাদটির অর্থ: শুণহীনের বৃথা আস্ফালন। অনেক আয়োজন থাকলেও সঠিকভাবে দায়িত্ব পালনে অনীহা পোষণকারী মানুষের দ্বারা বড় কোনো কাজ করা অসম্ভব। কর্ম পরিকল্পনার সাথে কাজের কোনো সমন্বয় সাধন না করলে শুধুমাত্র আয়োজনেই কর্মযজ্ঞের সমাপ্তি ঘটে। আমাদের সমাজে আগে-পিছে লণ্ঠন নিয়ে অনেক লোকই ঘুরে বেড়ায় কিন্তু প্রকৃত কাজের লোকেরা নিরলসভাবে কাজ করে থাকেন। তাদের অযাচিত আয়োজনের প্রয়োজন পড়ে না, তারা কর্মে নিবিড়ভাবে নিয়োজিত থাকেন। মানুষের উচিত আগে-পিছে লণ্ঠন নিয়ে না ঘুরে সঠিকভাবে নিজ দায়িত্ব পালন করা। প্রকৃতপক্ষে পরিশ্রমীরাই সফলতা অবনি করে থাকে।

শেয়ার :

সম্পর্কিত প্রশ্ন সমূহ