- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩
- বিসিএস ২০১৩
- বাংলা
সারমর্ম লিখুন :
ক. হে চিরদীপ্ত, সুপ্তি আলাও
তোমার শিখাটি উঠুক জুলিয়া সবার প্রাণে।
ছায়া ফেলিয়াছে প্রণয়ের নিশা, আঁধারে ধরণী হারায়েছে দিশা।
তুমি নাও বুকে অমৃতের তৃষা আলোর ধ্যানে।
মাংস তিলক আঁকে চক্রীরা
বিশ্ব-ভালে।
হৃদয় ধর্ম বাঁধা পরিয়াছে
স্বার্থ-আনে।
সারমর্ম: বিশৃঙ্খলায় পরিপূর্ণ বর্তমান সমাজ এমন সেবক চায়, যারা সকলের হৃদয়ে আলো জ্বেলে অন্ধকার দূর করবে। চারদিকে আজ প্রলয়ের সুর, ধরণী অন্ধকারে নিমজ্জিত, স্বার্থলোলুপ মানুষেরা চক্রান্তের থাবা বিস্তার করে আছে সর্বত্র। তাই এ সময় সত্য সেবকদের আলোর মশাল নিয়ে বিদ্যুৎ গতিতে এগিয়ে যেতে হবে। তবেই সাধারণ মানুষ পাবে আলোর দিশা।
খ. নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো
যুগ জনদের বন্ধু আমার আঁধার ঘরের আলো।
সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে
নিন্দুক সে তো ছায়ার মত থাকবে পাছে পাছে।
বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে
সাধকজনে বিস্তারিতে তার মত কে জানো
সারমর্ম: নিন্দা ও সমালোচনা অজন ও কর্মের শুদ্ধতা আনয়ন করে মানুষকে পরিপূর্ণতা মান করে। নিন্দুক মানুষকে সঠিক পথে, সৎ কাজে ও মনুষ্যত্ব বিকাশে সহায়তা করে। তাই জাগতিক সাফল্যে সমালোচনার অবদান অনস্বীকার্য।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

