• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩

  • বিসিএস ২০১৩
  • বিজ্ঞান
Back

মোটরগাড়ির ইঞ্জিনে ব্যবহৃত কোষে বিশুদ্ধ পানি দিতে হয় কেন?

সাধারণত মোটরগাড়ির ইঞ্জিনে লেড স্টোরেজ কোষ ব্যবহার করা হয়। প্রতিটি কোষ 2Volt করে। ফলে গাড়িতে ব্যবহৃত ব্যাটারীতে ৬টি কোষ সংযোজন করে 12 ভোল্টেজের ব্যাটারি তৈরি করা হয়।

যখন গাড়ি চলতে থাকে তখন জেনারেটরের সাহায্যে কোষ চার্জিত হয়। গাড়ি স্টার্ট দেওয়ার সময় কোষের বিদ্যুৎক্ষরণ বা ডিসচার্জ হয়। গাড়ি না চালিয়ে ঘন ঘন ইঞ্জিন বন্ধ এবং স্টার্ট করা হলে ব্যাটারীর ক্ষমতা নিঃশেষিত হয়। তখন পুনরায় বাহির থেকে বিদ্যুৎশক্তি প্রয়োগ করে ব্যাটারীকে চার্জ করতে হয়। বার বার চার্জ করা হলে H2SO4H_{2}SO_{4}​ মিশ্রিত পানি বিশ্লেষিত হয়।

H2O(l)H2(g)+12O2(g)H_2 O(l) \rightarrow H_{2}(g) + \frac{1}{2} O_{2}(g)​​

​​​এতে H2(g) H_{2}(g)​ এবং ​ O2(g)O_{2}(g)​ নির্গমনের ফলে ব্যাটারির পানি কমতে থাকে। তাই মাঝে মধ্যেই ব্যাটারিতে পাতিত বা বিশুদ্ধ পানি যোগ করে H2SO4H_{2}SO_{4}​ দ্রবণের ঘনত্ব 1.2-এ ঠিক রাখতে হয়।

শেয়ার :

সম্পর্কিত প্রশ্ন সমূহ