- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩
- বিসিএস ২০১৩
- বিজ্ঞান
Back
সামুদ্রিক জলোচ্ছ্বাস কি এবং কেন ঘটে?
সামুদ্রিক জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়ের সময় সমুদ্রের পানি স্ফীত হয়ে ঘূর্ণিঝড়ের উপকূলের কাছাকাছি যে উঁচু ঢেউয়ের সৃষ্টি করে তাকে সামুদ্রিক জলোচ্ছ্বাস বলে। সাগরে ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি পেলে জলোচ্ছ্বাসের উচ্চতা বৃদ্ধি পায়।
সাগরে জলোচ্ছ্বাস সৃষ্টির কারণ: ঘূর্ণিঝড় সৃষ্টি হলে সাগরের পানি যেসব কারণে স্ফীত হয়ে জলোচ্ছ্বাস ঘটায় সেগুলো নিচে উল্লেখ করা হলো:
ক. তীব্র বায়ুতাড়িত অভিসারি সমুদ্রস্রোত।
খ. ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের চাপের অস্বাভাবিক হ্রাস।
গ. ঘূর্ণিঝড়ের আঘাত হানার সম্ভাব্য উপকূলের সঙ্গে ঘূর্ণিঝড়ের গতিপথের কৌণিক অবস্থান।
ঘ. সাগরের অগভীর অংশে বা মহীসোপানে ঘূর্ণিঝড়ের আগমন।
ঙ. উপকূলের আকৃতি।
চ. ভরা জোয়ার (ভরা কটাল)।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

