- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩
- বিসিএস ২০১৩
- বিজ্ঞান
Back
গামা রশ্মি কি? এর প্রভাবে মানুষের কি কি ক্ষতি হতে পারে?
গামা রশ্মি : তাড়িত চৌম্বক বর্ণালীর মিটারের চেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের সকল বিকিরণই গামা রশ্মি। অতিক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য হওয়ায় এ রশ্মির শক্তি অত্যন্ত বেশি যা দৃশ্যমান আলোর চেয়ে ৫০,০০০ গুণ বেশি।
এ রশ্মির কয়েকটি ধর্ম :
i. ভর ও চার্জ নেই।
ii. আলোর বেগে () চলে।
iii. বৈদ্যুতিক ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না।
iv. ভেদন ক্ষমতা সর্বাধিক কিন্তু আয়নায়ন ক্ষমতা কম।
ক্ষতিকর দিক :
i. এ রশ্মির প্রভাবে মানুষের দেহ পুড়ে যেতে পারে।
ii. অকালে চুল পড়ে যেতে পারে।
iii. ক্যানসার, টিউমার হতে পারে।
iv. এমন কি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

