• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩

  • বিসিএস ২০১৩
  • বিজ্ঞান
Back

গামা রশ্মি কি? এর প্রভাবে মানুষের কি কি ক্ষতি হতে পারে?

গামা রশ্মি : তাড়িত চৌম্বক বর্ণালীর 101110^{-11}​ মিটারের চেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের সকল বিকিরণই গামা রশ্মি। অতিক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য হওয়ায় এ রশ্মির শক্তি অত্যন্ত বেশি যা দৃশ্যমান আলোর চেয়ে ৫০,০০০ গুণ বেশি।

এ রশ্মির কয়েকটি ধর্ম :

i. ভর ও চার্জ নেই।

ii. আলোর বেগে (3×108ms13\times 10^8ms^{-1}​) চলে।

iii. বৈদ্যুতিক ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না।

iv. ভেদন ক্ষমতা সর্বাধিক কিন্তু আয়নায়ন ক্ষমতা কম।

ক্ষতিকর দিক :

i. এ রশ্মির প্রভাবে মানুষের দেহ পুড়ে যেতে পারে।

ii. অকালে চুল পড়ে যেতে পারে।

iii. ক্যানসার, টিউমার হতে পারে।

iv. এমন কি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।

শেয়ার :

সম্পর্কিত প্রশ্ন সমূহ