- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩
- বিসিএস ২০১৩
- বাংলাদেশ
GNP
একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্যসামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার অর্থমূল্যকে মোট জাতীয় উৎপাদন (GNP-Gross National Product) বলে। মোট জাতীয় উৎপাদনের মধ্যে বিদেশে অবস্থানরত দেশী নাগরিকদের দ্বারা সৃষ্ট উৎপাদন বা আয় অন্তর্ভুক্ত হয়। কিন্তু দেশে অবস্থানরত বিদেশী নাগরিক কর্তৃক সৃষ্ট উৎপাদন বা আয় মোট জাতীয় উৎপাদনে ধরা হয় না। অর্থাৎ মোট জাতীয় উৎপাদন (GNP) = মোট অভ্যন্তরীণ উৎপাদন বিদেশে দেশীয় নাগরিকদের আয় দেশে বিদেশী নাগরিকদের আয়। মোট জাতীয় উৎপাদন বা জিএনপির প্রবৃদ্ধির হার একটি দেশের অর্থনৈতিক অবস্থানের প্রাথমিক নির্দেশক। মোট জাতীয় উৎপাদন মূলত দুই দিক থেকে বিবেচনা করা যায়। যথা- ১. ব্যয়ের দৃষ্টিকোণ থেকে এবং ২. আয়ের দৃষ্টিকোণ থেকে। ব্যয়ের দিক থেকে জিএনপি হলো চূড়ান্ত দ্রব্য ও সেবার উপর ব্যয়ের যোগফল। যেমন: ক. ভোগ ব্যয়, খ. বিনিয়োগ ব্যয়, গ. সরকারের ক্রয়/ব্যয়, ঘ. রপ্তানি/বিদেশীদের ক্রয়। অন্যদিকে আয়ের দিক থেকে জিএনপি হলো নিম্নোক্ত উপাদানসমূহের যোগফল- ক. শ্রমিক ও উদ্যোক্তার মজুরি ও বেতন, খ. অর্থনৈতিক খাজনা, গ. মূলধন ব্যবহারের জন্য প্রদত্ত সুদ, ঘ. অর্জিত মুনাফা, ঙ. পরোক্ষ কর, চ. মূলধনের ক্ষয়ক্ষতি বাবদ বা ব্যবহারজনিত এলাউন্স, ছ. হস্তান্তর পাওনা।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

