- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩
- বিসিএস ২০১৩
- বাংলাদেশ
প্রিন্টমিডিয়া
প্রায় প্রতিটি দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যমকে রাষ্ট্রের তৃতীয় স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। সঠিক গণতন্ত্র চর্চায় গণমাধ্যমের কোনো বিকল্প নেই। একই সঙ্গে ব্যাপক সংখ্যক জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমই হলো গণমাধ্যম। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাহিত্য ও দর্শন, শিক্ষা-দীক্ষা, ধর্ম ও সংস্কৃতি প্রভৃতি বিষয়ে জ্ঞান অর্জন ও বিস্তারে গণমাধ্যম অনবদ্য ভূমিকা পালন করে। গণমাধ্যমকে দুভাগে ভাগ করা হয়। ১. প্রিন্টমিডিয়া ও ২. ইলেকট্রনিক মিডিয়া। বর্তমানে ইলেকট্রনিক মিডিয়ার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। কিন্তু প্রিন্ট মিডিয়ার ইতিহাস অনেক পুরোনো এবং সমান জনপ্রিয়। ছাপার অক্ষরে কাগজ, বই ম্যাগাজিন, সাময়িকী আকারে যেসব সংবাদপত্র প্রকাশ হয় তাকেই প্রিন্টমিডিয়া বলে। দৈনিক পত্রিকা যেমন- প্রথম আলো, যুগান্তর, ইত্তেফাক প্রভৃতি হলো প্রিন্ট মিডিয়া। তেমনিভাবে সাপ্তা ইক, অর্থ-সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈ-মাসিক, ষান্মাসিকসহ বিভিন্ন ধরনের পত্রিকা, সাময়িকী যা ছাপার অক্ষরে বের হয় তাও প্রিন্টমিডিয়া।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

