- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩
- বিসিএস ২০১৩
- বাংলাদেশ
ললিতকলা
গীতবাদ্য বা নৃত্য, চিত্রাঙ্কন, সাহিত্য রচনা বিশেষ করে কাব্য-নাটকাদি প্রভৃতি চারুকলা বা চারুকলা বা চারুশিল্পের অধীন। ললিতকলা একটি শিল্পকলা, যার মধ্যে রয়েছে সংগীত, আবৃতি, অভিনয়, নৃত্য ইত্যাদি। বহু সুধীনজনের মতে ললিতকলা চারু ও কারুকলার অন্তর্ভুক্ত। ঐতিহাসিকভাবে স্বীকৃত পাঁচটি ললিতকলা হলো- ১. অঙ্কন, ২. ভাস্কর্য, ৩. স্থাপত্য, ৪. সংগীত ও ৫. কাব্য (যার মধ্যে রয়েছে মঞ্চনাটক এবং নৃত্য)।
অঙ্কন ও চিত্রকলাকে বলা যায় বন্ধু-আশ্রিত মানস ফসল। যেমন- আলপনা, পটচিত্র, ঘটচিত্র, দেয়ালচিত্র, অঙ্গচিত্র প্রভৃতি। ভাস্কর্য শিল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
পোড়ামাটি, পাথর, কাঠ, হাড়ে তৈরি শিল্পই ভাস্কর্য। তাছাড়া বিভিন্ন ধাতব ভাস্কর্য (মূর্তি) দেখা যায়। স্থাপত্য প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত। গুরুত্বপূর্ণ স্থাপত্য একটি দেশের শিল্পরুচির পরিচয় বহন করে। সংগীত সারা বিশ্বে একটি জনপ্রিয় মাধ্যম। গীত, বাদ্য ও নৃত্য এই তিনের সমন্বিত রূপই হচ্ছে সংগীত। কাব্য নাটক বিশেষ করে মঞ্চনাটক অত্যন্ত গুরুত্বপূর্ণ গণমাধ্যম। খ্রিস্টপূর্বেও গ্রিক সভ্যতায় নাট্যচর্চা লক্ষ্য করা যায়। মঞ্চনাটক অভিনয়ের পাশাপাশি নৃত্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাটক একটি যৌথ শিল্প। নাটকের একটি বড়গুণ উৎকণ্ঠা অর্থাৎ দর্শককে উৎকণ্ঠিত করে রাখবে বিভিন্ন কলা-কৌশলে। একটি পূর্ণাঙ্গ নাটকে পাঁচটি পর্যায় থাকে। যেমন- প্রারম্ভ, প্রবাহ, উৎকর্ষ (Action), গ্রন্থিমোচন, ও উপসংহার। নাটকে যন্ত্রসংগীত খুবই গুরুত্বপূর্ণ অত্যাধুনিক যন্ত্রাদি অবাধে ব্যবহার হচ্ছে। তাছাড়া উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে অত্যাধুনিক যান্ত্রিক কলাকুশলতার সহায়তা গ্রহণ করা হয়।
সংস্কৃতি চর্চা কণ্ঠসংগীত, যন্ত্রসংগীত, নৃত্যকলা, নাট্যকলা বিশেষ করে শিল্প-সাহিত্য-সংগীত ললিতকলার মূল উপজীব্য। বর্তমানে চলচ্চিত্র, ফটোগ্রাফি, ধারণাগত শিল্প ও পেইন্ট মেকিং যুক্ত হয়েছে ললিতকলায়।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

