- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩
- বিসিএস ২০১৩
- বাংলাদেশ
কাব্যসাহিত্য
কবিতাকে কেন্দ্র করে যে সাহিত্য রচনা হয় তাই কাব্যসাহিত্য। কবির মনের ভাবকল্পনা যখন অনুভূতিরঞ্জিত যথাবিহিত শব্দ সম্ভারে বাস্তব সুষমামণ্ডিত চিত্রাত্মক ও ছন্দোময় রূপ লাভ করে তখনই তাকে কবিতা বলে। অন্যদিকে চিন্তাধারা ও কল্পনার সুবিন্যস্ত ও সুপরিকল্পিত রূপ হলো সাহিত্য। বাংলা সাহিত্য বলতে এক সময় কেবল কাব্য সাহিত্যকেই বুঝানো হতো। কাব্য সাহিত্যের ইতিহাস হাজার বছরেরও অধিক। এ ইতিহাসকে তিনভাগে ভাগ করা হয়। প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। প্রাচীন যুগে পাওয়া যায় বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ। মধ্যযুগে রচিত হয়েছে বড় বড় কাব্য সাহিত্য। শ্রীকৃষ্ণকীর্তন ও মঙ্গলধারার কাব্য গ্রন্থগুলো বাংলা কাব্য সাহিত্যকে অনেকগুণে সমৃদ্ধ করেছে। আধুনিক যুগে উনিশ শতকের প্রথমার্ধে ছিল গদ্যের রাজত্ব। তারপর মাইকেল মধুসূদন দত্ত বাংলা কবিতায় নিয়ে আসেন আধুনিকতা। রবীন্দ্রনাথ ও তার পরবর্তী কবিদের দ্বারা আমাদের কাব্য সাহিত্য বিশ্বময় পরিচিতি লাভ করে। বাংলার অপরূপ প্রকৃতি আর্থ-সামাজিক অবস্থা, নারীর প্রেম, বাংলা ও বাংলাদেশের স্বাধীনতা হলো বাংলা কাব্য সাহিত্যের মূল উপজীব্য বিষয়।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

