• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩

  • বিসিএস ২০১৩
  • বাংলাদেশ
Back

সুশীল সমাজ

সুশীল সমাজের ধারণাটি নতুন হলেও এর প্রচ্ছন্ন ধারণা পাওয়া যায় জন লক, রুশোসহ আধুনিক রাষ্ট্রচিন্তাবিদদের লেখনীতে। তবে এ বিষয়ে সবচেয়ে বেশি স্পষ্ট আলোচনা পাওয়া যায় এন্টোনিও গ্রামসির লেখায়। বিশেষ করে সমাজতন্ত্রের পতনের প্রাক্কালে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে সুশীল সমাজকে আপনরূপে বিকশিত হতে দেখা যায়। কেননা এ অঞ্চলের সমাজতান্ত্রিক সরকারের নির্যাতন, নিপীড়ন ও কড়া বিধি-নিষেধের কারণে সেখানে কোন্যে রাজনৈতিক ও বেসরকারি ব্যবসায়িক কিংবা বাণিজ্যিক সংগঠন গড়ে উঠতে পারেনি। কমিউনিজমকে টিকিয়ে রাখার জন্য কমিউনিস্ট মডেলে সাংস্কৃতিক বিনির্মাণের চেষ্টাও করা হয় দীর্ঘকাল। কিন্তু কোনো কিছুতেই শেষ রক্ষা হয়নি। কমিউনিস্টবিরোধী আন্দোলনে এক সময় লাখ লাখ লোক রাস্তায় নেমে আসে। তখনই প্রশ্ন আসে, কোন শক্তি তাদেরকে এতো বাধা-নিষেধ আর নির্যাতনের পরও ঐক্যবদ্ধ চেতনায় উদ্বুদ্ধ হতে সাহায্য করলো? এটি মূলত সুশীল সমাজ। এরা সরকারে থাকে না, আবার কর্পোরেট গ্রুপেও থাকে না। এরা সরকার এবং প্রাইভেট সেক্টরের মাঝামাঝি একটি গ্রুপ। এদের ধর্ম হলো এরা সরকার ও প্রাইভেট সেক্টর উভয় ক্ষেত্রেই তাদের প্রভাব বিস্তার করতে পারে। এরা সরকারকে সহযোগিতাও করতে পারে আবার সরকারবিরোধী অবস্থান নিয়ে সরকারের ভিতও নাড়িয়ে দিতে পারে।

শেয়ার :

সম্পর্কিত প্রশ্ন সমূহ