- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩
- বিসিএস ২০১৩
- বাংলাদেশ
নগরসভ্যতা
সভ্যতা হলো সংঘবদ্ধ মানুষের আচার-আচরণ, ভাষা- সংস্কৃতি, উন্নয়ন পরিকল্পনা প্রভৃতির মিলন। প্রাগৈতিহাসিক যুগ হলো ইতিহাসের পূর্বের যুগ অর্থাৎ যখনকার ইতিহাস জানা যায়, তারও পূর্বের যুগ। প্রাগৈতিহাসিক যুগের অবসানের মধ্য দিয়ে সভ্যতার সূত্রপাত হয়। সভ্যতার যুগের দুটি প্রধান বৈশিষ্ট্য ছিল। প্রথমটি ছিল লিপির আবির্ভাব। মানুষ তাদের জীবন আচরণের কথা লিখে রাখত পাথরের গায়ে, কাদার শ্লেটে এবং আরও পরে কাগজে। আর দ্বিতীয়টি হচ্ছে, এ সময় গ্রাম সংস্কৃতির অবসান ঘটিয়ে পৃথিবীর বিভিন্ন অংশে মানুষ গড়ে তুলতে থাকে নগর সভ্যতা ও সংস্কৃতি। তাই নগর সভ্যতা হলো গ্রাম সংস্কৃতির অবসান ঘটিয়ে নদীর তীরে শহরকেন্দ্রিক সভ্যতা, যেখানে ছিল উন্নত অবকাঠামো আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, সমৃদ্ধ সংস্কৃতি ও উন্নত জীবনযাত্রা। খ্রিষ্টপূর্ব ৫০০০ অব্দে প্রাচীন সভ্যতা তথা নগর সভ্যতার সূত্রপাত হয়। মেসোপটেমীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, গ্রীক সভ্যতা প্রভৃতি ছিল নগরসভ্যতার প্রকৃষ্ট উদাহরণ।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

