• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩

  • বিসিএস ২০১৩
  • বিজ্ঞান
Back

RUBY LASER-এর গঠন বর্ণনা করুন।

রুবি লেজার (Ruby Laser): এটি রুবি দণ্ড দ্বারা তৈরি একটি লেজার উৎপাদন যন্ত্র। এটি সিলিন্ডার আকৃতির রুবির দন্ড। দণ্ডের একপ্রান্ত A সম্পূর্ণভাবে রৌপ্যায়িত (fully silvered) এবং অন্য প্রান্ত B অর্থ রৌপ্যায়িত (half silvered)। দন্ডটি কাচের নলের মধ্যে থাকে। নলটি একটি প্যাচানো জেনন বাতি বা ঝলক বাতির (flash tube) মধ্যে রাখা হয়। বাতির আলো দ্বারা 'পাম্পিং' সম্পন্ন করা হয়।

রুবি দণ্ডটি অ্যালুমিনিয়াম-অক্সাইড নামক যৌগের কেলাস। এর মধ্যে ক্রোমিয়াম পরমাণুর অপদ্রব্য যোগ করা হয়। সাধারণত অধিক উত্তাপে বাষ্পীভূত অবস্থায় প্রতি 100 ভাগ Al₂O3 এর সাথে 0.05 ভাগ CrO2 গ্যাস মিশিয়ে, মিশ্রিত গ্যাসকে শীতল করে লেজার উৎপাদনের উপযোগী রুবি দণ্ড তৈরি করা হয়।

ঝলক বাতির আলো দ্বারা উদ্ভাসিত করলে কেলাসস্থ অধিকাংশ পরমাণু উত্তেজিত হয় এবং পাম্পিং সম্পন্ন হয়। কিছু কিছু উত্তেজিত পরমাণুর স্বতঃস্ফূর্ত নিঃসরণের মাধ্যমে প্রাপ্ত ফোটন উদ্দীপিত নিঃসরণ ঘটায়। ফোটনসমূহ বা আলোক রশ্মি দণ্ডের দুই প্রান্তে বার বার প্রতিফলিত হয়। প্রতি যাত্রায় উদ্দীপিত নিঃসরণ ঘটে এবং আলোর তীব্রতা বৃদ্ধি পায়। অতি তীব্র লাল আলো বা লেজার রশ্মি রৌপ্যায়িত প্রান্ত ভেদ করে বেরিয়ে আসে।

শেয়ার :

সম্পর্কিত প্রশ্ন সমূহ