- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩
- বিসিএস ২০১৩
- বিজ্ঞান
IC কি? এর সুবিধাগুলো লিখুন।
IC বা ইন্টিগ্রেটেড সার্কিট/ সমন্বিত বর্তনী ইন্টিগ্রেটেড সার্কিট বা IC হলো এক প্রকার ইলেকট্রনিক সার্কিট যাতে সার্কিটের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বা যন্ত্রাংশগুলো একটি ক্ষুদ্র অর্ধ-পরিবাহক চিপে বিশেষ প্রক্রিয়ায় গঠন করা হয়, যারা স্বয়ংক্রিয়ভাবে ঐ চিপের অংশ। একটি ইন্টিগ্রেটেড সার্কিটে অনেকগুলো যন্ত্রাংশ যেমন রোধক, ধারক, ডায়োড, ট্রানজিস্টর ইত্যাদি এবং এদের অন্তসংযোগ একটি ক্ষুদ্র প্যাকেজ হিসেবে থাকে, যাতে এরা একটি পূর্ণ ইলেকট্রনিক কার্যাবলী সম্পন্ন করতে পারে। একটি ক্ষুদ্র অর্ধপরিবাহক পদার্থের মধ্যে এসব যন্ত্রাংশ গঠন ও সংযুক্ত করা হয়।
IC-এর সুবিধা :
১. স্বল্পসংখ্যক সংযোগ থাকায় এর বিশ্বাসযোগ্যতা (reliability) অনেক বেশি হয়।
২. একটি ক্ষুদ্র আইসির মধ্যে বহুসংখ্যক বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্টস বা পার্টস খুবই অল্প জায়গার মধ্যে তৈরি করা হয় বলে এর আকার অত্যন্ত ছোট হয়।
৩. ক্ষুদ্রাকৃতির জন্য ওজনও খুব সামান্য হয়।
৪. তাপমাত্রার কম-বেশি হলেও এর কার্যকারিতা সহজে নষ্ট হয় না।
৫. আইসি চালনার জন্য খুব সামান্য বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হয়। ফলে অর্থের
সাশ্রয় হয়।
৬. বিভিন্ন পার্টস ক্রয় করে ডিভাইস বা বর্তনী তৈরি করলে যে খরচ পড়বে তার চেয়ে কম খরচে আইসি পাওয়া যায়।
৭. বহু সংখ্যক আইসি একসাথে তৈরি করা হয় বলে এদের মধ্যে গুণাবলীর পার্থক্য থাকে না বললেই চলে।
৮. মেরামতের ঝামেলামুক্ত এবং কম খরচে পরিবর্তন করা যায়।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

