- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩
- বিসিএস ২০১৩
- বাংলাদেশ
বৃষ্টিপাত হ্রাসজনিত কারণে বাংলাদেশে এর কি প্রভাব পড়তে পারে?
বৃষ্টিপাত নির্ভর করে ঋতু ও মহাকাশগত অবস্থার ওপর। বাংলাদেশের ভূখণ্ডের দিকে সমুদ্র থেকে আর্দ্র মৌসুমি বায়ুর কারণে জুন থেকে অক্টোবর পর্যন্ত প্রচুর পরিমাণ বৃষ্টিপাত সংঘটিত হয়। বর্ষা মৌসুমেও উত্তর-পূর্বাঞ্চলে অধিকমাত্রায় বৃষ্টিপাতের ক্ষেত্রে মেঘালয় পর্বতের প্রভাব রয়েছে। কিন্তু মধ্য অক্টোবরের পর আর্দ্র মৌসুমি বায়ু প্রবাহ স্তিমিত হয়ে আসলে বাংলাদেশে দ্রুত বৃষ্টিপাত হ্রাস পেতে থাকে।
কোনো দেশে বা অঞ্চলে বৃষ্টিপাত সংঘটিত হওয়ার জন্য সে স্থানে বিপুল পরিমাণ গাছপালা বা বন-বনানী থাকা আবশ্যক। তাছাড়া প্রাকৃতিক কিছু নিয়ামক আছে যেগুলো বৃষ্টিপাত সংঘটিত হওয়ার জন্য অনুঘটক হিসেবে কাজ করে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বঙ্গোপসাগরের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। ভারতের মেঘালয় রাজ্যের উঁচু পাহাড়ের বদৌলতে বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে।
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বেশিমাত্রায় বৃষ্টিপাতের স্বল্পতা পরিলক্ষিত হয়ে থাকে। ভারতের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে আসা পশ্চিমা বায়ুর প্রভাবে বাংলাদেশের উত্তরের এ অঞ্চলে বৃষ্টিপাতের অপর্যাপ্ততা ব্যাপকভাবে লক্ষণীয়। বৃষ্টিপাতের ক্রম হ্রাসের কারণে উত্তরাঞ্চলের জেলাগুলোতে খরা এখন নিত্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। খরার সময় খরা পীড়িত অঞ্চল তপ্ত হয়ে ওঠে আর কুয়া, খাল, বিলগুলো শুকিয়ে যাওয়ায় ব্যবহার্য পানির অভাব ঘটে। নদীর প্রবাহ হ্রাস পায়, ভূগর্ভস্থ জলস্তর নিচের নেমে যায়, মাটির আর্দ্রতায় ঘাটতি দেখা দেয়, ক্ষেতের ফসল শুকিয়ে শস্য বিপর্যয় ঘটে এবং গবাদি পশুর খাদ্যসংকট দেখা দেয়। খাবার পানি, চাষাবাদ ও পশুপালনের ক্ষেত্রে সরাসরি বৃষ্টির ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর জন্য খরা একটি বিরাট সমস্যা।
বাংলাদেশে যেভাবে নির্বিচারে মরুকরণ চলছে বা বন-বনানী ধ্বংস করে মানব বসতি গড়ে উঠছে তাতে করে অদূর ভবিষ্যতে বাংলাদেশের উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হবে এবং সমগ্র দেশে কৃষিভিত্তিক উৎপাদনশীলতা মারাত্মকভাবে হ্রাস পাবে যা দেশের অর্থনীতিকে মারাত্মকভাবে প্রভাবিত করবে।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

