- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩
- বিসিএস ২০১৩
- বাংলাদেশ
বাংলাদেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো ভবিষ্যতে কি সঙ্কটে পড়তে পারে?
দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান নিয়ামক হলো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা। যা বর্তমান বাংলাদেশের প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম। এ সমস্যার কারণে ব্যাহত হচ্ছে শিল্প কারখানা চালু রাখা। যার কারণে বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে। যার নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের অর্থনীতিতে।
বিভিন্ন প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন করা যায়। যেমন: (i) তাপবিদ্যুৎ কেন্দ্র (ii) হাইড্রোলিক বিদ্যুৎ কেন্দ্র, (iii) বায়ু বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি। উপরে উল্লিখিত বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে বাংলাদেশ সরকার সাধারণত তাপ বিদ্যুৎকেন্দ্রের উপর বেশি নির্ভরশীল। তাপ বিদ্যুৎকেন্দ্রের কাঁচামাল (Raw Materials) হলো, সাধারণত কয়লা, পারমাণবিক শক্তি, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। এই কয়লা ও প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে এবং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে তেজস্ক্রিয় পরমাণুকে (যেমন ২০) ফিশন বিক্রিয়ার মাধ্যমে ভেঙে ক্ষুদ্রতর পরমাণু সৃষ্টি করে এবং উভয় প্রক্রিয়ায় অধিক পরিমাণ তাপ উৎপন্ন হয়। এ উৎপন্ন তাপ স্থাপিত টারবাইনকে ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করে।
কিন্তু তাপবিদ্যুৎ উৎপাদনের কাঁচামালগুলো (যেমন: কয়লা, গ্যাস, পারমাণবিক শক্তি) মানুষ তৈরি করতে পারে না। এ সম্পদগুলো বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ না থাকায়, এমন কি যতটুকু আছে ব্যবহারের উপযুক্ত প্রযুক্তির অভাবে বাংলাদেশ সরকারকে অন্যদেশের উপর নির্ভর করতে হয়। যেমন: কয়লা বিশেষজ্ঞ (Prof. Md. Khalequzzaman Ph. D. Dept. Geology and Physics, Lock Haven University, USA) এর মতে,
(i) বাংলাদেশের বর্তমানে আবিষ্কৃত কয়লা খনিতে মজুদ কয়লার পরিমাণ আগামী ৫০
বছরের জন্য পর্যাপ্ত নয়।
(ii) বাংলাদেশের জনসংখ্যার চাহিদা অনুসারে Fuel Energy বা জ্বালানি শক্তির পরিমাণ অপ্রতুল। এটি ১০-১৫ বছরের জন্য পর্যাপ্ত হতে পারে। এ অবস্থায় বাংলাদেশ সরকার যেসব সংকটে পরতে পারে বলে মনে হয়
ক. তাপ বিদ্যুৎকেন্দ্রগুলোর প্রয়োজনীয় জ্বালানি সংকটে পড়তে পারে বলে আমার মনে হয়।
খ. প্রয়োজনীয় টেকনোলজি এর সংকটে পড়তে পারে।
গ. বিদেশিদের উপর নির্ভলশীলতা অধিক পরিমাণে বৃদ্ধি পাবে যা একটি স্বাধীন দেশের ক্ষেত্রে মোটেও মঙ্গলজনক নয়।
ঘ. তাপ বিদ্যুৎকেন্দ্র দ্বারা সৃষ্ট দুর্ঘটনা (যেমন: পারমাণবিক প্লান্টের বিস্ফোরণ) এর শিকার হতে পারে।
ঙ. পরিবেশ বিপর্যয় সংকটে পড়তে পারে।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

